1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

রাউজানে বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৬১ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে বৈদেশিক কর্মসংস্থানের জন্য উপজেলা পর্যায়ে দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৬ জুলাই বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় আয়োজিত সেমিনারটি অনুষ্ঠিত হয় রাউজান উপজেলা সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কোরিয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপাধক্ষ্য নিবেদিতা দাশ ও টেকনোলজিস্ট গাজী ইকফাত মাহামুদ। প্রধান অতিথি হিসাবে টেলিকমিউনিকেশনের মাধ্যমে বক্তব্য রাখেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে টেলিকমিউনিকেশনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এসময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মধু সুধন নাথ, শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, পৌর কাউন্সিলর জানে আলম জনি, মহিলা কাউন্সিলর জেবুর নেছা, ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, দিদারুল আলম, বিএম জসিম উদ্দিন হিরু, নূরুল আবছার বাঁশিসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেন, বিদেশে যাবেন, কেন? যাবেন বলতে হবে। বিদেশ যাবেন সমস্যা নেই তবে কাজ শিখে যেতে হবে। আমরা দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চাই।বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারলে শ্রম বাজার আমাদের দেশের জন্য সবসময় খোলা থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net