1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৩৮ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলায় অবস্থিত সুলতানপুর হাসপাতালে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। ১৫ জুলাই বুধবার দুপুরে এই আইসোলেশন সেন্টারটি টেলি কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।এসময় তিনি বক্তব্যে বলেন,আইসোলেশন সেন্টারে রাউজানের পাশাপাশি পার্শ্ববর্তি উপজেলার রুগীরাও চাইলে সেবা নিতে পারবে এ সেন্টার থেকে।করোনা কখন যাবে সেটি কেউ বলতে পারবেনা। তবে সকলকে সচেতন হতে হবে।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তরুণ আওয়ামীলীগ নেতা ফারাজ করিম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ্,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল আলম দীন,আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে রেজিস্টার ডা.ফজল করিম বাবুল।উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর,যুগ্ম সম্পাদক ও পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন,চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,শফিকুল ইসলাম,বি এম জসিম উদ্দিন হিরু,মহিলা কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস ডলি,কাউন্সিলর আজাদ হোসেন, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ,শাখাওয়াত হোসেন পিবলু,দিলীপ দে দিপলু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব প্রমুখ।ইউএনও জানান,সাংসদ ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে ও তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরীর সার্বিক সহযোগিতায় রাউজানের সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০শয্যা আইসোলেশন সেন্টারে রুপান্তরিত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net