1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে অর্থের প্রলোভনে গৃহবধূকে ১৪ বছর ধরে ধষর্নের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

রাজশাহীতে অর্থের প্রলোভনে গৃহবধূকে ১৪ বছর ধরে ধষর্নের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৬৮ বার

মঈন উদ্দীন,
রাজশাহী: রাজশাহীতে ২০ লক্ষ টাকা ও ফ্ল্যাটের লোভ দেখিয়ে ১৪ বছর ধরে গৃহবধূকে (৩০) লাগাতার ধর্ষনের অভিযোগ উঠেছে দর্শন পাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার বিকাল ৫টার দিকে নগরীর উপকন্ঠ কর্ণহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ।
অভিযুক্তের নাম কামরুল হাসান রাজ (৪২)। তিনি কর্ণহার থানাধিন দর্শন পাড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান। তিনি কর্ণহার থানাধিন তিসলাই গ্রামের সাবেক ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইয়াসিন আলির ছেলে।
গৃহবধূর ভাই হাবিব জানান, আমার বোনের সাথে চেয়ারম্যানের পরকীয়া সম্পর্কের বিষয়ে চেয়ারম্যানের স্ত্রী ও মাকে জানানো হয়েছে এবং তারাও দীর্ঘ দিন ধরে অবগত আছে। এ নিয়ে আমার বোনের সিদ্ধান্ত অনুযায়ি আইনের আশ্রয় নিয়েছি।
জানতে চাইলে চেয়ারম্যান কামরুল হাসান রাজ বলেন, থানায় অভিযোগকারি গৃহবধূকে আমি চিনি না। কে বা কারা আমারে ফাঁসানোর জন্য ওই গৃহবধূকে আমার পিছে লেলিয়ে দিয়েছে।
জানতে চাইলে কর্ণহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলী তুহিন সাংবাদিকদের বলেন, গৃহবধূ বাধী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি। এ রিপোর্ট লিখা পর্যন্ত গৃহবধূ থানায় অবস্থান করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net