1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে প্রকাশ্যে শিয়ালের মাংশ বিক্রি! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে প্রকাশ্যে শিয়ালের মাংশ বিক্রি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩৭০ বার

এস এম.শাহজালাল, লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে প্রকাশ্যে শিয়ালের মাংশ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও একাধিক ব্যক্তি ফেসবুকে ছড়িয়ে দেন। আনুমানিক ২৫ বছর বয়সী হৃদয় নামক জনৈক যুবক ও তার সহযোগিরা একটি শিয়াল শিকার করে তা জবাই করে লাকসাম দৌলতগঞ্জ বাজারে প্রকাশ্যে কয়েকটি ভাগে পসরা বসিয়ে বিক্রি করতে দেখা যায়।
শুক্রবার (৩ জুলাই) জনৈক ব্যক্তির ফেসবুকে আপলোড দেয়া ভিডিওতে দেখা যায়, হৃদয় নামক ওই যুবক সহযোগিদের নিয়ে একটি শিয়াল শিকার করে তা জবাই করে লাকসাম দৌলতগঞ্জ বাজারের আল মদিনা সুইটমিট সংলগ্ন রেললাইনের উপর এনে ১৬টি ভাগের পসরা বসিয়ে এবং বাকী অংশ আলাদা রেখে বিক্রি করছিল। এসময় হৃদয় ও তার সহযোগিরা ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংশের নানা উপকারিতার কথা উল্লেখ করছিলেন। মানুষের বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের মাথা ও চামড়া। হৃদয়ের সাথে আসা জনৈক সহযোগি প্রতিভাগ মাংশ ১০০ টাকা বলে জানান। প্রতিভাগে আনুমানিক ২০০/২৫০ গ্রাম মাংশ ছিল।
প্রকাশ্যে যখন শিয়ালের মাংশ বিক্রি হচ্ছিল তখন জনৈক ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করতে থাকেন। এসময় তিনি ওই যুবকের নাম জানতে চাইলে হৃদয় বলে জানান। বাড়ি কোথায় তা জিজ্ঞেস করলে নুরপুর (অস্পষ্ট) বলে উত্তর দেন।
এসময় ওই ব্যক্তি বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংশ বিক্রি করা আইনত দন্ডনীয় অপরাধ ও ইসলামে শিয়ালের মাংশ খাওয়া যে হারাম তা তোমরা জান কিনা, এমন প্রশ্নে হৃদয় মাথা নেড়ে জানেন না বলে জানান।
বন্য প্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে শিয়াল নিধন ও প্রকাশ্যে জনাকীর্ণ এলাকায় এভাবে মাংস বিক্রি করলেও হৃদয় ও তার সহযোগিরা থেকে গেছেন অধরা।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, গত দুইদিন আগে আমি একটি মিটিংয়ে থাকাকালে জনৈক ব্যক্তি বিষয়টি আমাকে জানানোর পর পুলিশ ফোর্স পাঠালেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net