ঢাকা   ০৯:৩৩:৪৩ পিএম, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
৩১অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে মাগুরা শ্রীপুরে জামায়াতের ইসলামীর লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠন সম্পন্ন  নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত- ১, আহত -১ খাগড়াছড়িতে সিএইচটি সম্প্রীতি জোটের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  মাগুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার মাগুরার আলোচিত যুবদল নেতা শাকের হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত চন্দনাইশে এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অধ্যাপক ওমর ফারুক গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

লালমনিরহাটে এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪১০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জাহিদ হোসেন:
লালমনিরহাট জেলার অাদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বর্নামতি ব্রীজ থেকে ১কিঃমিঃ দুরে রাস্তার পাশে একটি পাট ক্ষেতের পানি থেকে দুপুরে বেলাল হোসেন (২৯) নামের এক মাইক্রো চালকের মরদেহ উদ্বার করেছে অাদিতমারী থানা পুলিশ, নিহত বেলাল হোসেনের বাড়ী শহরের হাড়ীভাঙ্গা এলাকায়, নিহতের পরিবারের নিকট যানাযায় যে সে গত ২৫ জুলাই রাতে বাসায় খাওয়া দাওয়া করে রাত অানুমানিক ৯ টার দিকে বাজারে চা খেতে অাসার কথা বলে অার বাড়ীতে ফিরে অাসেনি। রাতে অার বাড়ীতে ফিরে না অাসলে তার মা জরিনা বেগম ২৬ জুলাই লালমনিরহাট সদর থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারন ডায়েরী করেন যাহার ডায়েরী নং- ১২৫০ তাং- ২৬ জুলাই ২০২০ ইং। হঠাৎ করে অাজ দুপুরে এক পথচারী পাটক্ষেতে একটি লাশ ভেসে থাকতে দেখে অাদিতমারী থানা পুলিশ কে খবর দেয় এবং অাদিতমারী থানা পুলিশ এসে পাটক্ষেতের পানিতে ফুলে যাওয়া একটি লাশ দেখতে পায় এবং সংগে সংগে উক্ত পাটক্ষেতে পানিতে ভেসে থাকা লাশটি দেখার জন্য হাইওয়ে রাস্তার দু ধারে শত শত মানুষের ভির জমে যায়। ইতিমধ্যে কোন এক মাইক্রো চালক লাশটি দেখে নিখোঁজ বেলালের লাশ বলে নিশ্চিত করে পরে তার বাড়ীর লোককে খবর দিলে বাড়ীর লোকজন বেলালের লাশ সনাক্ত করেন,এ ব্যপারে অাদিতমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম বলেন যে অামি তার পরিবারের লোকজনের নিকট শুনেছি এটা মাইক্রো চালক বেলালের লাশ,তারা সদর থানায় একখানা নিখোঁজের সাধারন ডায়েরী করেছে,লাশটি তোলার জন্য সিঅাইডি ও পিবিঅাই টিম অাসলে লাশটির কার সেটা নিশ্চিত করে বলতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি