ঢাকা   ১১:২৯:০৮ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

শরনখোলা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠিত মিলন আহবায়ক ও শহিদ খান সদস্য সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৭৯০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম বাগেরহাটঃ
বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি শরনখোলা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন রায়েন্দা পাইলট হাই স্কুল এর প্রধান শিক্ষক সুলতান আহমেদ গাজী (বিএসসি)। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা মতিয়ার রহমান খাঁন, ফারুক আহমেদ, সরোয়ার হোসেন, এইচ.এম সেলিম, আফজাল হোসেন মানিক ও আবুল কালাম।
সভায় সর্বসম্মতি ক্রমে, উপজেলার আর.কে.ডি.এস বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিলন কে আহবায়ক ও তাফাল বাড়ি স্কুল এ্যান্ড কলেজের সহকারি শিক্ষক শহিদুল ইসলাম খান কে সদস্য-সচিব নির্বাচিত করা হয়েছে। কমিটিতে উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষকদের সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।
সভায় ধানসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয় এবং এক মিনিট নীরবতা পালণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি