1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিবপুরের ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

শিবপুরের ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৭১০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে শিবপুর থানার গাবতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি ইটাখোলা হাইওয়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার জানান, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। নিহত ২ জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net