1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরকারী খাস সম্পত্তিতে থাকা খেলার মাঠ দখলের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

সরকারী খাস সম্পত্তিতে থাকা খেলার মাঠ দখলের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে স্থানীয়রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭১২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরের কুঠিবাড়ি চাতরা পাড়া এলাকায় ভুমিদস্যুরা প্রায় ৩ একর সরকারী খাস সম্পত্তিতে থাকা খেলার মাঠ দখলের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার সকালে সদরের কুঠিবাড়ি চাতরাপাড়া এলাকাবাসীর আয়োজনে দখল হওয়া মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধনে ৩ শতাধিক নারী পুরুষ, যুবক ও শিশুরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন,শহরের কুঠিবাড়ি চাতরা পাড়া সংলগ্ন পূর্নভবা নদীর পাড়ে কাঞ্চন মৌজার জে এল নং ৬১ এবং ৮৯৬ নং দাগের ২ দশমিক ৩৪ একর সরকারী খাস খতিয়ান ভুক্ত জমিটি দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে স্থানীয় সংখ্যালুঘু প্রভাবশালী ভুমিদস্যু।

তারা বলেন,খেলার মাঠ ও সামাজিক কর্মকান্ডে ব্যবহার করা জায়গাটি স্থানীয় মানুষদের উচ্ছেদের মাধ্যমে ভুমিদস্যুরা ধর্মের নাম ব্যবহার করে দখলের মাধ্যমে আর্থিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, আমরা ইতিমধ্যে মাঠটির প্রয়োজনীয়তার বিভিন্ন যৌতিকতা তুলে ধরে জেলা প্রশাসনের কাছে খেলার মাঠ রক্ষায় লিখিত দাবী করেছি।

বক্তারা আরো বলেন,সংখ্যালুঘু চতুর প্রভাবশালী ওই ভুমিদস্যু মাঠ দখলে নেয়ার আগেই স্থানীয় বাধ সংলগ্ন মানুষের কাছে বাড়ি ভেঙ্গে দেয়ার ভয় দেখিয়ে আর্থিক ফায়দা নিয়েছে। মাঠ দখলের ব্যাপারে স্থানীয়দের কেউ যদি কোন প্রতিবাদ করে তাহলে তাকে সংখ্যালুঘুদের নিযার্তনসহ যে কোনো মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়ও দেখিয়ে আসছে ওই ভুমিদস্যু।

বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা,মো: সজিব হাসান,মো: আইনুল হক,মো: আল আমিন,মো: সাগর আহম্মেদ ও মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net