1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক জামাল উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার মডেল:হাসানুজ্জামান মোল্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিক জামাল উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার মডেল:হাসানুজ্জামান মোল্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৭৯৫ বার

লোহাগাড়া প্রতিনিধিঃ-চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেছেন, লোহাগাড়ার সন্তান বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম জামাল উদ্দিন ছিলেন মফস্বল সাংবাদিকতার মডেল। তার ক্ষুরধার লেখনীর মাধমে তিনি সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতির কথা আমৃত্যু তোলে ধরেছেন।

তার বাচনভঙ্গী ও ভাষাশৈলী ছিলো অসাধারণ। সাংবাদিক জামাল উদ্দিন তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন আজীবন।
চট্টগ্রামের লোহাগাড়ায় দৈনিক আজাদী চট্টগ্রাম দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম জামাল উদ্দিন স্বরণে এক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে লোহাগাড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত শোকসভা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি এম আবদুল জব্বার ফিরোজের সভাপতিত্বে অর্থ সম্পাদক এম হোছাইন মেহেদীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি প্রভাষক ইব্রাহিম খলিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন, যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী, প্রেসক্লাব সাধারন সম্পাদক তাজ উদ্দিন, জামাল উদ্দিনের সহধর্মীনি নাজনীন বেগম।

শোকসভায় আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল প্রতিনিধি দেলোয়ার হোসেন রশিদি, দৈনিক বিশ্বমানচিত্র প্রতিনিধি আবুল কালাম আজাদ, বাংলাদেশ টুডে লোহাগাড়া প্রতিনিধি তুষার আহমেদ, খবরপত্র প্রতিনিধি আতাউর রহমান মাসুদ, অবজারভার প্রতিনিধি মিনহাজ উদ্দিন, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি রিদুওয়ানুল হক, ঢাকা টাইমস প্রতিনিধি শাহজাদা মিনহাজ, মরহুমের ছেলে ছেলে অমিত হাসান জীবন, আমিরুল মোমেনিন আজাদ, নাছির উদ্দিন মুন্না ও ছাত্রলীগ নেতা বোরহান সোবহান প্রমুখ।

শোকসভা শেষে অতিথিরা লোহাগাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারের হাতে এককালীন অনুদানের চেক হস্তান্তর করেন। উল্লেখ্য গত বছরের ১১ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net