ঢাকা   ০৪:৩৮:১৮ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সোনারগাঁয়ে গঙ্গাপুর জনকল্যাণ ফাউন্ডেশনের অাত্নপ্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭২৪ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের যুবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে গঙ্গাপুর জনকল্যাণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। গঙ্গাপুরে এক পরিচিতি সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রমের অানুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের সভাপতি পলাশ আহমেদ বাবুর সঞ্চালনায় এতে সংগঠনের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও তরুণরা উপস্থিত ছিলেন।

সভায় গঙ্গাপুরের শিক্ষার উন্নয়ন, সমাজসেবায় অংশ গ্রহন, মাদক বিরোধী কর্মকাণ্ডসহ সংগঠনের বিভিন্ন কর্মসুচি নিয়ে অালোচনা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সাদিপুর ইউনিয়ন কমান্ডার মোঃ শাহাবুদ্দিন তরুনদের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতার অাশ্বাস দেন। হাজী বাছেদআলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আলতাফ হোসেন,এলাকার দরিদ্র শিক্ষার্থীর সহায়তায় নিজের স্কুলে বিণামুল্যে ও বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা দেন। এবং শিক্ষার উন্নয়নের প্রতি জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ এডুকেটেড সোসাইটির সদস্য সাংবাদিক শাহজালাল সংগঠনের গঠণতন্ত্র ও সঠিক নিয়মে পরিচালনায় জোর দেন। বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজের যেকোন সমস্যা সহজেই দূর করা যায়। বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ এডুকেটেড সোসাইটির সদস্য অাকরাম হোসাইন বলেন, সামাজিক সংগঠনের সদস্যদের সকল প্রকার রাজনৈতিক সংস্লিষ্টতা বা বিতর্ক থেকে দুরে থাকার অাহ্বান জানান। যেকোন কটু কথা ও সংকোচ ঝেড়ে ফেলে সমাজ সেবায় একনিষ্ঠভাবে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সামাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁ-এর সভাপতি অাকতার হাবিব, গঙ্গাপুর গ্রামের তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,সমাজের সব ভালোমানুষরা একত্রিত হলে যেকোন অন্যায় কাজ রুখে দেয়া যায়। এলাকার শিক্ষার উন্নয়ন ও মাদকের বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করতে অাহ্বান জানান।

অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, সাউদ বিশিষ্ট সমাজসেবক সোলায়মান সাউদ, আতাউর রহমান, মোঃ রমজান আলী মোল্লা, আমানউল্লাহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, নুরের বাগ যুব সংঘ সমবায় সমিতি ও স্বপ্নের গঙ্গাপুর জনকল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মোহাম্মদ আলী আহমেদ আবরার, সাধারণ সম্পাদক মোঃ মুসা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ তমাল ভুইয়া, কোষাধক্ষ্য মোঃ সোলায়মান মোল্লা, সহ কোষাধক্ষ্য মোঃ তাহের আলী মিয়া। সাংগঠনিক সম্পাদক মোঃ সুরুজ্জামান সাউথ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন মিয়া। ধর্ম বিষয়ক সম্পাদক জনাব নূর মোহাম্মদ মিয়া। সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ মিয়া, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল মিয়া। সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, কার্যকরী সদস্য, আল আমিন সিকদার, মোঃ শামিম ভুইয়া, মোঃ সুমন মিয়া, মোহাম্মদ দবির মোল্লা, মোহাম্মদ মিজান মিয়া, মোঃ আসাদুজ্জামান, মোঃ আরমান, মোহাম্মদ তানভীর, মোঃ আবু ফরহাদ, মোহাম্মদ রাজিম, মোঃ মামুন সরদার, মোহাম্মদ মহাসিন, মোঃ পলাশ ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি