1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় নন এম পি ও ভুক্ত মাদরাসা শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাতিয়ায় নন এম পি ও ভুক্ত মাদরাসা শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৯১ বার

হাতিয়া প্রতিনিধিঃ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় নন এম পি ও ভুক্ত মাদরাসা শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করেছে “সংযোগ কানেক্টিং পিপল”, “অংকুর ইন্টারন্যাশনাল” ও “বুয়েট ৯০ব্যাচ” নামক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার সকালে উপজেলার জামিয়া মাদানিয়া দারুল আরকাম মাদরাসা ও এতিমখানায় নন এম পি ও ভুক্ত এবং গত ৪মাস ধরে বেতন বঞ্চিত ১শত মাদরাসা শিক্ষককে ঈদ উপলক্ষে জনপ্রতি নগদ ৩০০০ টাকা করে প্রদান করা হয়।

হাতিয়া কাওমী ভিত্তিক শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. রেজাউল করীম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সারোয়ার সালাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সহকারী শিক্ষক বৃন্দ ও উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ জানান, “সংযোগ কানেক্টিং পিপল” সংগঠন টি ইতিপূর্বে হাতিয়ার ৩১৬ জন মাদরাসা শিক্ষক কে ১হাজার করে প্রদান করেন। হাতিয়া হাসপাতালে ১৫ টি অক্সিজেন পালস মিটার, ২ টি ১০হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন অক্সিজেন সিলিন্ডার, মাস্ক সহ অন্যান্য উপকরন প্রদান করেন। সংগঠন এর উক্ত কাজ গুলোর সমন্বয় করার জন্য হাতিয়ার শিক্ষার্থী বুয়েটিয়ান প্রকৌশলী মো: আলাউদ্দিনকে ধন্যবাদ জানান এবং এই দু:সময়ে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠটির সংশ্লিষ্ট সকলের প্রতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net