1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আবেদনকারীকে তথ্য না দেওয়ায় শেরপুর টিটিসি’র অধ্যক্ষকে তলব করেছেন তথ্য কমিশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

আবেদনকারীকে তথ্য না দেওয়ায় শেরপুর টিটিসি’র অধ্যক্ষকে তলব করেছেন তথ্য কমিশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৮৯ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: আবেদনকারীকে তথ্য না দেওয়ায় শেরপুরের নকলার শেরপুর কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ শামছুর রহমানকে ফের তলব করেছেন তথ্য কমিশন। সাংবাদিক শফিউল আলম লাভলু’র করা অভিযোগের ভিত্তিতে গতকাল ৯আগস্ট তথ্য কমিশনের গবেষণা কর্মকর্তা রাবেয়া হেনা’র স্বাক্ষরিত এক সমন নোটিশের মাধ্যমে এ নির্দেশনা দেন। নির্দেশনায় বলা হয় করোনা ভাইরাসের কারনে জবাব দাখিল ও শুনানীর তারিখ পরিবর্তন করা হয়েছিল। তাই জুম এ্যাপস ব্যবহার করে ভার্চুয়াল পদ্ধতিতে আগামী ১৭ আগস্ট শুনানী অনুষ্ঠিত হবে। এর আগে চলতি বছরের ৭এপ্রিল মঙ্গলবার জবাব দাখিল ও শুনানীতে অংশগ্রহন করার জন্য তথ্য কমিশন অফিসে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

কমিশনের আদেশে বলা হয়, টিটিসির অধ্যক্ষের কাছে মৌখিক ভাবে ২০১৭/১৮ ও ২০১৮/১৯ অর্থ বছরের টিটিসির বিভিন্ন খাতে সরকারি ও বিভিন্ন প্রকল্প বরাদ্দ কত ও কি কি খাতে সেই বরাদ্দকৃত টাকা ব্যয় করা হয়েছে এবং বর্তমানে কি কি মেশিনারী টুলস মজুদ, সচল ও অচলের তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেন সাংবাদিক শফিউল আলম লাভলু।

পরে মো: শামছুল আলম, মহা-পরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো, আপিল কর্তৃপক্ষের কাছে গত বছরের ১লা ডিসেম্বরে ওই আবেদনকারী আপিল করেন। কিন্তু ওই আপিল আবেদনের জবাব না পাওয়ায় আবেদনকারী তথ্য কমিশন বরাবরে টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমানের বিরুদ্ধে চলতি বছরের ১৬ জানুয়ারী বৃহস্পতিবার তথ্য অধিকার আইন, ২০০৯ এর ধারা ২৫ এর অধীনে লিখিত অভিযোগ করেন। যার অভিযোগ নং- ১৩/২০২০। ওই অভিযোগ তথ্য কমিশন আমলে নিয়ে টিটিসি’র অধ্যক্ষকে আগামী ৭এপ্রিল মঙ্গলবার শুনানিতে অংশগ্রহণ করার জন্য সমন জারি করেন। একই সঙ্গে টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমান তথ্য কমিশনে উপস্থিত না হলে, তাঁর অনুপস্থিতিতে অভিযোগের শুনানি হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

নকলা উপজেলার পৌর এলাকার বাসিন্দা সাংবাদিক শফিউল আলম লাভলু বলেন, উপজেলার গনপদ্দিতে অবস্থিত শেরপুর কারিগরী প্রশিক্ষন কেন্দ্রে (টিটিসি)তে সরকারি ও বিভিন্ন প্রকল্পের বরাদ্দের টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে কি না তা খতিয়ে দেখতেই তথ্য চেয়েছি আমি। কিন্তু টিটিসি’র অধ্যক্ষ শামছুর রহমান কোনো তথ্য দেননি। এ কারণে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য কমিশনে একটি আবেদন করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net