1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.) এর স্মরণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী

আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.) এর স্মরণ সভা অনুষ্ঠিত

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৬৪৮ বার

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (রহ.) ও সদ্য ওফাতপ্রাপ্ত সকল আকাবেরদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামা’আত দক্ষিণ ফটিকছড়ি শাখার উদ্যোগে ২৯ আগষ্ট বিকেলে ধর্মপুর আজিজিয়া হাশেমিয়া নুরীয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সংগঠনের দক্ষিণ ফটিকছড়ি শাখার সভাপতি আল্লামা ওসমান গণি জালালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরী।
প্রধান বক্তা ছিলেন আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহ্জাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।

সংগঠনের দক্ষিণ ফটিকছড়ি শাখার দপ্তর সম্পাদক মাস্টার মোঃ আবু হানিফ রিপনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ, সদস্য মাষ্টার মুহাম্মদ ইউনুছ।

সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস.এম ফখর উদ্দীন, মাওলানা ওমর ফারুক আযমী, মাওলানা এহছানুল করিম, মাস্টার জাফর মিয়া, মজহারুল হক কায়ছার, নুরুল হুদা পারভেজ, নাসির উদ্দিন আল কাদেরী, মাস্টার আলমগীর।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামাল পাশা কন্ট্রাক্টর, তহিদুল আলম সওদাগর, ইসমাইল হোসেন রানা, মাওলানা হোসাইন, আহমদ হোসেন, ফরিদুল আলম, ওবাইদল্লাহ, সাফওয়ান নুরী, রাশেদুল আলম, শফিউল আজম, মাস্টার সেলিম, মাস্টার এরশাদ চৌধুরী, সাইফুল্লাহ, রোমান, মোজাম্মেল, শাহাদাত হোসেন সহ আরো অনেকে।

সভা শেষে মাস্টার আবু হানিফ রিপনকে সভাপতি ও আব্দুল হালিম সুজনকে সাধারণ সম্পাদক করে আহলে সুন্নাত ওয়াল জামাত যুব পরিষদের দক্ষিণ ফটিকছড়ির ১৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net