1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনে জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৩২৭ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঈদগাঁহ আদর্শ শিক্ষা নিকেতনে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট শনিবার সকালে স্কুল মিলনায়তনে শিক্ষার্থী নুসাইব মাহমুদ আদিলের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামরুল হক চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হক, শিক্ষক সোলতান আহমদ, মোঃ এনামুল হক, এনামুল হক ইসলামাবাদী, মোঃ রেজাউল করিম ও শিক্ষার্থীদের পক্ষে নুসাইব মাহমুদ আদিল, রাইসাতুল রেজা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে শোষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে স্বঅবস্থান থেকে সবাইকে নীতিবান ও সৎ মানুষ হওয়ার এবং দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পাপড়ি রুদ্র, চিত্রা পাল, রোকেয়া বেগম, বিকাশ প্রণয় দে, মোঃ নুরুল আমিন হেলালী, সাহাব উদ্দিন, জিয়াউল হক এবং সীমিত সংখ্যক শিক্ষার্থী।

১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সবার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন মৌলানা এনামুল হক ইসলামাবাদী।

সভা সঞ্চালনা করেন শিক্ষক নূরুল ইসলাম।
সভায় করোনা প্রতিরোধ
বিষয়ক স্বাস্থ্যবিধি অনুসৃত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net