ঢাকা   ১২:৫৬:০৫ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

ঘুম থেকে জেগে প্রথমে কোন কাজটি করবেন?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১০৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লাইফস্টাইল | বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

আমরা সবাই চাই, দিনের শুরুটা সবচেয়ে সুন্দর উপায়ে হোক। সেজন্য কেউ ইয়োগা করেন, কেউ করেন শরীরচর্চা, কেউ হয়তো স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করেন।

হার্ভার্ডের একজন মনোবিজ্ঞানীর মতে, যদি আপনি সকালটি সঠিক উপায়ে শুরু করার লক্ষ্য রাখেন, তবে ঘুম থেকে ওঠার পর যত তাড়াতাড়ি সম্ভব একটি কাজ করতে হবে। কী সেই কাজ, সেকথাই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

আপনার কী করা উচিত?
ঘুম থেকে ওঠার পরে, আপনার পা মেঝেতে রাখার আগেই বিছানায় এই কাজটি করতে হবে। হার্ভার্ড সাইকোলজিস্টের মতে, প্রতিদিন সকালে বিছানায় পাওয়ার স্ট্রেচ বা শরীর প্রসারিত করা দিন শুরু করার জন্য সবচেয়ে ভালো কাজ। এর মাধ্যমে আপনি নিজেকে নতুন করে শুরু করার জন্য তৈরি করতে পারেন।

শরীর প্রসারিত মানে কেবল কাঁধে টান দেয়া নয়, বরং বিশাল দেহ-প্রশস্ত সম্প্রসারণ করা। আপনার পায়ের আঙ্গুল থেকে আঙ্গুলের ডগা পর্যন্ত প্রসারিত অনুভব করা উচিত।

আপনি যখন এই পাওয়ার স্ট্রেচ করেন, তখন এটি মস্তিষ্ককে এমন ভাবনার দিকে চালিত করে যে, আপনি নিজের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। শরীরকে প্রসারিত করা এবং এটিকে বড় আকারে দেখা একজন সাহসী ব্যক্তির মতো করে উপস্থাপন করে, যা আপনাকে সারাদিন ধরে আরও সাহসী বোধ করায়।

কিছু গবেষণা বলছে, আপনি যখন শক্তিশালী হওয়ার মতো ভান করেন তখন আপনি আসলে আরও শক্তিশালী বোধ করেন।

অন্যদিকে, যারা ঘুম ভাঙার পরেও গুটিগুটি মেরে থাকেন, তারা অন্যথায় অনুভব করেন। প্রায় ৪০ শতাংশ মানুষ বলের মতো কুঁকড়ে ঘুমায়। এসব মানুষ ঘুম থেকে ওঠার পরে বেশিরভাগ সময় অনিশ্চিত এবং উদ্বেগ বোধ করেন। তাই আগামীকাল ঘুম থেকে জেগে পাওয়ার স্ট্রেচ করতে ভুলবেন না!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি