1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নালিতাবাড়ীতে মারা যাওয়া চিকিৎসক আমিনুলের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পটুয়াখালীতে ৩০ বছর পর যে আসন পুনরুদ্ধার করল বিএনপি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা রাঙ্গাবালীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছোট মন্ত্রিসভায় যাঁদের নাম সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদের প্রতি উপদেষ্টা পরিষদে ধন্যবাদ জ্ঞাপন নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ টেকনাফে নাফ নদীতে সন্দেহজনক বোটে তল্লাশি, ৫০ হাজার ইয়াবাসহ আটক দুই পাচারকারী চৌদ্দগ্রামে বর্ণিল আয়োজনে “ক্যাফে বাড়ি” রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন 

নালিতাবাড়ীতে মারা যাওয়া চিকিৎসক আমিনুলের করোনা শনাক্ত

হারুনর রশিদ শেরপুর প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৪৬২ বার

শেরপুরে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক চিকিৎসা কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর করোনা শনাক্ত হয়।

মারা যাওয়া ওই চিকিৎসকের নাম মো. আমিনুল ইসলাম (৫৫)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন। তাঁর বাড়ি নালিতাবাড়ী শহরের গোবিন্দনগর এলাকায়। মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরপুর জেলা সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, বুধবার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে ওই চিকিৎসা কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তাসহ জেলার আরও চারজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সংক্রমিত লোকজনের মধ্যে ঝিনাইগাতী উপজেলায় দুজন, শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় একজন করে রয়েছেন। শেরপুর সদরে আক্রান্ত ব্যক্তির নাম সাদিকুর রহমান। তিনি কৃষি ব্যাংক, কুসুমহাটি শাখার ব্যবস্থাপক। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৪১৫। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪১ জন। আর মারা গেছেন আটজন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় কোভিডে আক্রান্ত লোকজনের মধ্যে শেরপুর সদরে ২০৫, নকলায় ৬৪, নালিতাবাড়ীতে ৭৫, ঝিনাইগাতীতে ৩৬ ও শ্রীবরদী উপজেলায় ৩৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net