1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

বাগেরহাটে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৫৫ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ স্বপন দাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহিনুজ্জামান করোনা আক্রান্ত হয়েছেন।রবিবার(৯ আগস্ট) খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজেটিভ এসেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন,খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রিপোর্টে উপজেলা পরিষদ স্বপন দাশ করোনা পজেটিভ এসেছেন।এই নিয়ে ফকিরহাটে মোট ১৬৭ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ১৩০ জন সুস্থ্য হয়েছেন।১০জন মারা গেছেন।

তিনি আরও বলেন,করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে চেয়ারম্যান স্বপন দাশ অসহায় ও কর্মহীণ মানুষের পাশে থেকেছেন।ফকিরহাট উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে ফল ও পুষ্টিকর খাবার নিয়ে গেছেন।ফকিরহাটের মানুষের করোনা পরীক্ষার খরচ উপজেলা পরিষদের পক্ষ থেকে ব্যয়ের ব্যবস্থাও করেছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ শাহিনুজ্জামান করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম)হিসেবে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দিয়েছেন।স্বাস্থ্য বিধি নিশ্চিত,মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তার চেষ্টা ছিল গুরুত্বপূর্ণ।

বাগেরহাটের সিভিল সার্জণ ডা. কে এম হুমায়ুন কবির বলেণ,রবিবার (৯ আগস্ট) পর্যন্ত বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাহিনুজ্জামান রয়েছেন।এই নিয়ে বাগেরহাটে ৭১৮ জনের করোনা শনাক্ত হল।এর মধ্যে ৫৫০ জন সুস্থ্য হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের। সংখ্যার হিসেবে বাগেরহাটে করোনা শনাক্তের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net