1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
“বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন” বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করা জেলেদের অন্যায়ভাবে আটকের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

“বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন” বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করা জেলেদের অন্যায়ভাবে আটকের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২০
  • ৬৮০ বার

নইন আবু নাঈমঃ
রাজনৈতিক প্রতিহিংসার জেরে প্রতিপক্ষ ও বনবিভাগের কর্মকর্তাদের যোগসাযোগে সুন্দরবনে মাছ আহরণে নিয়োজিত থাকা ৯ জেলের নামে হয়রানি মূলক মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণের অভিযোগ উঠেছে। বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশকৃত জেলেদের কাছ থেকে প্রতিগোনে জাল ফেলার জন্য ২ হাজার ৫‘শ টাকা ঘুষ গ্রহণ করেন পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারন্য কেন্দ্রের ওসি আবুল কালাম সরকার। এছাড়াও নানা ভাবে জেলেদের হয়রানির অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজ। এসময় শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোফাজ্জেল হোসেন ব্যাপারী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা জামাল জমাদ্দার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কারাগারে প্রেরিত জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিভিন্ন গনমাধ্যমে আমার বিরুদ্ধে জেলেদের ওপর হামলার অভিযোগে যে সংবাদ প্রচার করা হয়েছে। তা সঠিক নয় ।আমার রাজনৈতিক প্রতিপক্ষরা স্থানীয় সফিকুল ইসলাম ডালিম, এমাদুল শরীফ, খলিল মৃধা, জাহাঙ্গির হোসেন হিরু, রহিম হাওলাদার ও শাহ আলমকে ব্যবহার করে এসব মিথ্যা নাটক সাজিয়েছে। এছাড়াও বৈধ পাস পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করা আমার ৯ জেলেকে অবৈধভাবে আটক করে বন বিভাগের কর্মকর্তারা। পরে মঙ্গলবার তারা আমার জেলেদেরকে আদালতে সোপর্দ করে। এটাও আমার প্রতিপক্ষদের ষড়যন্ত্রের অংশ।এটা সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। আমি এসবের বিচার চাই।

উল্লেখ, সুন্দরবনে প্রবেশ করে জেলেদের মারধরের অভিযোগে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মোঃ হাসানুজ্জামান পারভেজের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই জেলেরা ভাইস চেয়ারম্যানসহ ৬জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net