ঢাকা   ০৬:০৭:২২ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ভাটারায় সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কনস্ট্রাকশন কোম্পানি সজীব বিল্ডার্সের মালিক আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে খুন করা হয় বলে দাবি নিহতের পরিবারের।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ফোনে কেউ একজন বাসা থেকে ডেকে নেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করেও তার খবর পায়নি। পরে রাতে ভাটারা থানাকে বিষয়টি অবহিত করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ ও স্বজনরা জানান, আবুল খায়ের বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ২১ নম্বর সড়কের ৬৯২ নম্বর জালাল গার্ডেনের বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

একটি জমি নিয়ে তার সঙ্গে একটি পক্ষের ঝামেলা চলছিল। ৬ আগস্ট রাতে অজ্ঞাত ব্যক্তিরা তাকে বিষয়টি সমাধানের জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিষয়টি ভাটারা থানা পুলিশকে জানায়। কিন্তু রাতে তার সন্ধান মেলেনি। সকালে পুলিশ বসুন্ধরার এ ব্লকের একটি নির্মাণাধীন ভবন থেকে তার লাশ উদ্ধার করে।

ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, কে বা কারা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত অপরাধীদের খুঁজে বের করে শিগগিরই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, মরদেহের সুরতহালে দেখা গেছে তার মাথার মগজ বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বেধড়ক পিটুনিতে তিনি মারা গেছেন। আমরা সম্ভাব্য কারণ ও জড়িতদের বের করতে খোঁজ-খবর নিচ্ছি। পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।

মরদেহের সুরতহালের কাজ চলছে, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহত আবুল খায়েরের ভাই আব্দুল বারী বাবুল সাংবাদিকদের বলেন, ‘জমি নিয়ে একজনের সঙ্গে বিরোধ ছিল। তারাই সমাধানের জন্য ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি