1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাটিরাঙায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৮৯১ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙায় শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙার খেদাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার খেদাছড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আবুল হাসেমের মেয়ে।

নিহতের স্বজনরা জানায়, বড় ভাইয়ের সাথে প্রতিবেশীর পুকুরে গোসল করতে যায় সানজিদা আক্তার। এসময় পুকুর থেকে শাপলা ফুল তুলে আনতে গিয়ে পানিতে ডুবে মারা যায় শিশু সানজিদা আক্তার। এসময় তার ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সানজিদা আক্তারকে পুকুর থেকে তুলে এনে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।

এদিকে সানজিদা আক্তারের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারীতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহনুর আলম। এমন মৃত্যুকে অনাকাঙ্খিত বলেও মন্তব্য করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net