1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় যুবদল নেতাদের গণপদত্যাগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

মান্দায় যুবদল নেতাদের গণপদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৬১২ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁর মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা যুবদল নেতৃবৃন্দ গণপদত্যাগ করেছেন।

গতকাল বুধবার (১৯আগস্ট) রাতে অবিলম্বে বিতর্কিত এই কমিটি বাতিলের দাবিতে আহ্বায়ক কমিটির কতিপয় যুগ্ম আহ্বায়ক সহ সংখ্যাগরিষ্ঠ (১৬ জন) সদস্য জেলা যুবদলের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর বিএনপির জেলা কার্যালয়ে একযোগে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

অবিলম্বে এই অনৈতিক কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে উপযুক্তদের দিয়ে নতুন কমিটি ঘোষনা করতে বাধ্য করা হবে বলে তাদের পক্ষ থেকে হুঁসিয়ারি দেয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই নওগাঁ জেলা যুবদলের সভাপতি /সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত মান্দা উপজেলা যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে নূরুল ইসলামকে আহ্বায়ক এবং আব্দুল জলিলকে ১নং যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। কমিটি প্রকাশের পর হতেই যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। অধিকাংশ নেতাদের তোপের মুখে আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের প্রথম সভা ভণ্ডুল হয়ে যায়। এরপর গত ১২ আগস্টে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা আহ্বান করা হয়। একই দিন পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল বের করলে পরিচিতি সভা ভেস্তে যায়। ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্যে ১৬ জনের স্বাক্ষরযুক্ত চিঠিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি /সাধারণ সম্পাদক বরাবর এই কমিটি গঠনের অনিয়মের বিষয়ে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে, যুবদলের সৎ,শিক্ষিত, পরীক্ষিত, ত্যাগী, যোগ্য ও নির্যাতিত নেতাদের অবমূল্যায়ন করে, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, প্রতারক, জালিয়াত ও দূর্ণীতিবাজদের প্রাধান্য দিয়ে এই কমিটি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net