1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে চোরাইকৃত ট্রাকসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস

মীরসরাইয়ে চোরাইকৃত ট্রাকসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৩৮২ বার

মীরসরাই প্রতিনিধি : একটি চোরাইকৃত ট্রাকসহ আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে মীরসরাই থানা পুলিশ। আটককৃত মাহমুদুল হাসান (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত মাকসুদ আলম এর পুত্র।

গোপন সংবাদের তথ্যমতে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই থানার পুলিশ পরিদর্শক তদন্ত রবিউল হুসাইন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন্স) দীনেশ চন্দ্র দাশ গুপ্তের নেতৃত্বে পুলিশ চেকপোষ্ট স্হাপন করে মীরসরাই বাজার এলাকা হতে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্য সহ চোরাইকৃত ট্রাকটি আটক করে মীরসরাই থানা পুলিশ।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সীতাকুণ্ড উপজেলার বার আওলিয়া এলাকা হতে একটি ট্রাক চুরি হওয়ার সংবাদ পায় এবং ট্রাকটি দ্রুতগতিতে ঢাকার উদ্দেশ্য রওনা হয় বলে জানা যায়। উল্লেখিত ট্রাক চুরির সংবাদ পেয়ে তাৎক্ষণিক মীরসরাই থানা এলাকায় পুলিশের টহলরত সকল টিমকে সর্বোচ্চ সতর্ক করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মীরসরাই বাজারে পুলীশি চেকপোস্ট বসানো হয়। পুলিশ চেকপোষ্টে গাড়ি তল্লাশির মাধ্যমে উক্ত চোরাইকৃত ট্রাকসহ চোর ট্রাক চালককে আটক করা হয়।

তিনি আরো জানান,প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে অভিযানে আটককৃত ব্যক্তি আন্তঃজেলা গাড়ী চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে ।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মীরসরাই থানায় চুরির মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net