ঢাকা   ০৭:৩৮:৪৫ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

শেখ কামালের জন্মবার্ষিকীতে রাউজান উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা প্রশাসনের উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকালে রাউজান উপজেলা পরিষদের পাশে নাগেশ্বর গার্ডেন সড়কে একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে এই জন্মবার্ষিকী পালন করা হয়।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া,রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুরে আলম দীন, আওয়ামী লীগ নেত ইরফান আহম্মেদ চৌধুরী, মুছা আলম খাঁন চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসাইন,উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান,উপজেলা সমবায় কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি