ঢাকা   ০৩:৪৩:৪৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

শ্রীনগরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগরে
পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জনি শেখ (১৯)
নামে এক শারীরিক প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পদ্মা নদীতে
এই ঘটনা ঘটে। জনি ইউনিয়নের কামারগাঁও
গ্রামের নূরু উকিলের ছেলে। এলাকাবাসী
সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে ইউনিয়ন
পরিষদের দক্ষিন পাশে পদ্মায় প্রতিদিনের ন্যায়
গোসল করতে যায় জনি। পানির ¯্রােতে জনিকে
ভাসিয়ে নিয়ে গেলে সে নিখোঁজ হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে শ্রীনগর
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে
আসেন। অনেক খোঁজাখুজির পরে একটি
নির্মাণাধীন জাহাজের তল থেকে তার মরদেহ
উদ্ধার করেন তারা। এসময় উপস্থিত ছিলেন ইউপি
চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আবু
রেজওয়ান, বাঘড়া পুলিশ ক্যাম্প ইনচার্জ
এসআই আবুল কালামসহ স্থানীয় ইউপিসদস্যগণ। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন
অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ফায়ার
সার্ভিস কর্মী ও ঢাকার ডুবোরী দল প্রায় ২
ঘন্টা চেষ্টা চালিয়ে জনির মরদেহ উদ্ধার করা
সম্ভব হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি