1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারি আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

সুন্দরবন থেকে ৭ হরিণ শিকারি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৯৫ বার

নইন আবু নাঈম,বাগেরহাটঃ
সুন্দরবনে হরিণ শিকারের প্রস্তুতির সময় সাত শিকারিকে আটক করেছে বনবিভাগ। শনিবার ভোরের দিকে বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের পক্ষীরচর থেকে তাদের আটক করা হয়।

শিকারিদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, ২০০ হাত নাইলনের দড়ি, ২০০ হাত ইলিশের জালসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, বরগুনার পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মো. ইব্রাহীম বিশ্বাস (৪০), ইব্রাহীম বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস (১৮), ইসমাইলের ছেলে মো. মোস্তফা (৩০), তালুক চরদুয়ানী গ্রামের হাবিব মোল্লার ছেলে রাজু মোল্লা (২৫), উত্তর কাঁঠালতলী গ্রামের আ. হামিদের ছেলে ইলিয়াস (৩০), সায়েরাবাদ গ্রামের আ. হকের ছেলে শুকুর আলী ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার নলী গ্রামের সালাম কাজীর ছেলে মো. জাকির কাজী (৩৮)।
সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে সংঘবদ্ধ একটি হরিণ শিকারির দল প্রবেশ করার গোপন সংবাদ পায় বনরক্ষীরা। ভোরে জ্ঞানপাড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিক মাহমুদের নেতৃত্বে বনরক্ষীরা পক্ষীরচরে অভিযান চালায়। এসময় ওই চরের একটি খালের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

আটকের পর জিজ্ঞাসাবাদে তারা হরিণ শিকারের উদ্দেশ্যে বনে প্রবেশের কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net