1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ

নইন আবু নাঈম, বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১৯ বার

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার ২৬ আগস্ট বিকেলে উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার উদ্দেশ্যে গড়ে তোলা অবৈধ অফিসকে সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন।

খোঁজ নিয়ে জানা যায়, পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আঃ সামাদ হাওলাদার দীর্ঘদিন ধরে নিজেকে সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের উত্তরাধীকারী হিসেবে দাবি করে বিভিন্ন লোককে সুন্দরবন, উপকূলীয় অঞ্চলের জমি দলিল করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। গত সোমবার (২৪ আগস্ট) উপজেলার রায়েন্দা বাজারের পাঁচরাস্তা এলাকায় সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের অফিস উদ্বোধন ও অফিসের সামনে সাইনবোর্ড স্থাপন করলে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। বিষয়টি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীনের নজরে আসলে অফিস কক্ষটিকে সিলগালা করে দেন।

সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের মালিকানার দাবীদার আঃ সামাদ হাওলাদার বলেন, জমিদারী আমলের কাগজপত্র ও আদালতের নির্দেশ অনুযায়ী এ অঞ্চলের জমির মালিক আমি। এখানে কারও বসবাস করতে হলে আমার কাছ থেকে সবার নতুন করে জমি বন্দোবস্ত নিতে হবে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ জমিদারী প্রথা নেই। দেশের সকল জমির মালিক সরকার। জনৈক আঃ সামাদ হাওলাদার সুন্দরবন লর্ড প্রজাস্বত্ব এস্টেটের নামে রায়েন্দা বাজারে একটি অফিস করেছেন। তিনি খুলনা, সাতক্ষিরা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট অঞ্চলের সকল জমির মালিকানা দাবি করছেন। বাংলাদেশের কোন আইন তিনি মানতে রাজি নন। যা এক ধরণের রাষ্ট্রদ্রোহী অপরাধ। আমরা প্রাথমিকভাবে তার অফিস সিলগালা ও সাইনবোর্ড অপসারণ করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net