ঢাকা   ০৯:৫৭:৪৫ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে এক প্রসুতির ৩ বাচ্চা প্রসব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৮৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহ জালাল, সোনারগাঁয়ে (নারায়ণগঞ্জ) : সোনারগাঁয়ে সুমাইয়া (২০) নামে একজন প্রসুতি একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করেছেন। এঘটনায় উপজেলার মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ১ আগষ্ট শনিবার রাতে মোগরাপাড়া-চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রাইভেট হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের নাগরীহাট এলাকার হাসান মিয়ার স্ত্রী মোসাম্মৎ সুমাইয়া (২০) প্রসব ব্যাথা নিয়ে শনিবার সকালে হাসপাতালে এসে ভর্তি হয়। চিকিৎসারা রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর সফল অপারেশনের মাধ্যমে তার গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনে। সন্তান তিনটির মধ্যে দুটি ছেলে এবং একটি মেয়ে।

হাসপাতালের গাইনী চিকিৎসক জানান, মা এবং জমজ তিন বাচ্চা সবাই ভাল আছে। তবে মেয়ে বাচ্চাটি ওজনে কম হয়েছে।

প্রসুতি সুমাইয়ার শাশুড়ি ফজিনা বেগম বলেন, একসাথে তিন নাতি-নাতনী পেয়ে আমরা খুবই খুশি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি