1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় জাতীয় শোক দিবসে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে আলোর মশাল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতিয়ায় জাতীয় শোক দিবসে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে আলোর মশাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৭৩৮ বার

হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। শনিবার সকালে উপজেলার সোনাদিয়া এ.বারি দাখিল মাদরাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতেই মূলত এ আয়োজন করা হয়।

এ সময় আলোর মশালের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সোহেলের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের সোনাদিয়া এ.বারী দাখিল মাদ্রাসার সুপার রেদওয়ানুল বারী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার শিক্ষক বোরহানুল ইসলাম, মাওলানা হোসাইন, নীতিস চন্দ্র দাস, মাওলানা ইউনুস, মাওলানা জামিল, সমাজকর্মী সেলিম মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস উদ্দিন। আলোচনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জীবন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর মশালের সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, তামজিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদ রবিন, আরিয়ান ফরিদ, আমির হোসেন সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিষ চন্দ্র মজুমদার, সাহিত্য বিষয়ক সম্পাদক অর্নব চন্দ্র দাস, দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন, ক্রিড়া সম্পাদক সজিব উদ্দিন, সদস্য বাকের হোসেন, জাফর ইসলাম, আসিফ রহমান রিয়াদ সহ অন্যান্ন সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net