1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

১৫ আগস্ট উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়াল প্রতিযোগিতার আয়োজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৭১১ বার

অশোক দাশ, চট্টগ্রাম:

জেলা প্রশাসন চট্টগ্রাম আগামী ১৫ আগস্ট ২০২০ খ্রি. তারিখ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২০ পালন উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং হামদ্ ও নাত্ প্রতিযোগিতার আয়োজন করেছে।

সকল প্রতিযোগিতা ক গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) এবং খ গ্রুপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি) এই দুটি গ্রুপে বিভক্ত থাকবে।
প্রতিযোগিতাসমূহ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং হামদ্ ও নাত্ প্রতিযোগিতা উভয় গ্রুপের আগ্রহী শিক্ষার্থীবৃন্দ আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে নিন্মে উল্লেখিত তিনটি বিষয়ে অনধিক দুই মিনিটের মধ্যে ভিডিও ফাইল ফরম্যাটে রেকর্ড করে (এডিটিং এবং সাউন্ড ইফেক্ট ব্যতীত) জেলা প্রশাসনের ফেসবুক পেইজ (https://www.facebook.com/dcofficechittagong) এর ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭২৩০১৭৭৫০ এ নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক প্রেরণ করবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা;উভয় গ্রুপের শিক্ষার্থীবৃন্দ আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি অঙ্কন করে aceducationchittagong@gmail.com ই-মেইল ঠিকানায় নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক JPG/ PDF ফরম্যাটে প্রেরণ করবে।
রচনা প্রতিযোগিতা
ক গ্রুপ (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
রচনার বিষয়: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’
খ গ্রুপ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)
রচনার বিষয়: ‘সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু’
শিক্ষার্থীবৃন্দ স্ব-স্ব গ্রুপের নির্ধারিত বিষয়ে অনূর্ধ্ব ৫’শত শব্দের মধ্যে রচনা লিখে আগামী ১৩ আগস্ট ২০২০ খ্রি. তারিখের মধ্যে aceducationchittagong@gmail.com ই-মেইল ঠিকানায় নিজের নাম, শ্রেণি ও বিদ্যালয়ের নাম উল্লেখপূর্বক পিডিএফ ফরম্যাটে প্রেরণ করবে।

চট্টগ্রাম জেলার সকল শিক্ষার্থীদের উল্লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net