1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামীকাল ২৪ আগস্ট গবেষণায় মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী চট্টলত্ত্ববিদ গবেষক আবদুল হক চৌধুরীর জন্মবার্ষিকী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

আগামীকাল ২৪ আগস্ট গবেষণায় মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী চট্টলত্ত্ববিদ গবেষক আবদুল হক চৌধুরীর জন্মবার্ষিকী

জেসমিন বাপ্পিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৬০ বার

প্রথিতযশা গবেষক, চট্টলতত্ত্ব বিশারদ, ইতিহাসবিদ আবদুল হক চৌধুরী ‘চন্দ্রাবতী’ কাব্যের রচয়িতা কবি কোরেশী মাগন এর সপ্তম অধস্থন পুরুষ। মরহুম আবদুল হক চৌধুরী ২৪শে আগস্ট ১৯২২ সালে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াজিশপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ্ব সরফুদ্দীন ইঞ্জিনিয়ার একজন দানশীল ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন।

মাতা মোমেনা খাতুন চৌধুরী, রাউজান থানার ডাবুয়া গ্রামের প্রাচীন জমিদার দোস্ত মোহাম্মদ চৌধুরীর তৃতীয় অধস্তন পুরুষ আলহাজ্ব ইসমাইল চৌধুরীর একমাত্র কন্যা। মহান জাতীয় মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত থাকার দায়ে আবদুল হক চৌধুরী ১৯৭১ সালের আগস্ট মাসের এগার তারিখ তার সন্তান শহীদুল আমিনসহ পাক বাহিনীর হাতে গ্রেফতার ও নির্যাতিত হন। পরবর্তীতে কারাভোগ শেষে জামিনে মুক্তিলাভ করেন। আবদুল হক চৌধুরীর প্রকাশিত মোট গ্রন্থ ১২টি। তিনি ১৯৯৪ সালের ২৬শে অক্টোবর ৭২ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন। আগামীকাল ২৪ আগস্ট সোমবার মরহুম আবদুল হক চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কোভিড-১৯ মহামারীর কারণে কোন আয়োজন না থাকলেও পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উনার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net