1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’ -আদিবাসী নেত্রী রেবেকা সরেন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে’ -আদিবাসী নেত্রী রেবেকা সরেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৭০ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন বলেছেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশের সংবিধানের ৬(২) ধারা বাতিল করে আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দিয়ে পুনর্লিখনের দাবি জানিয়ে তিনি বলেন বাংলাদেশ সরকারকে আইএলও ১৬৯ সিদ্ধান্তে স্বাক্ষর করতে হবে এবং ‘বাংলাদেশে আদিবাসী নেই’ এই অবস্থান পরিত্যাগ করতে হবে। আদিবাসীদের ভূমি, ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক অঙ্গীকার ও সমর্থন নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে।

বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নওগাঁ জেলা শাখার আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে গতকাল রবিবার বিকেল ৫টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার পীড়ায় অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন এ রকম একটি সামাজিক পটভূমিতে আদিবাসীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও রীতিনীতি রক্ষার রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যথায় আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব সামাজিক বৈশিষ্ট্য সবই বিলীন হয়ে যাবে। তাই রাষ্ট্রীয়ভাবে আদিবাসীদের অধিকার স্বীকৃত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ পটভূমিতে আদিবাসীদের জন্য বাজেটে আলাদা বরাদ্দ রাখতে হবে এবং ঐ বরাদ্দ দরিদ্র-দুঃস্থ আদিবাসীদের কাছে যাতে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। আদিবাসী গণতান্ত্রিক সংগঠনসমূহের অংশগ্রহণে সাহায্য বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি সকালী পাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) নওগাঁ জেলা শাখার সভাপতি কমরেড এ্যাডভোকেট মহসীন রেজা বলেন বাংলাদেশে আদিবাসীরা সাঁওতাল বিদ্রোহ, টঙ্ক, তেভাগা আন্দোলনসহ অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল সংগ্রামের উত্তরাধিকারী। বর্তমানে আদিবাসীরা চরমভাবে অবহেলিত, নির্যাতিত, শোষিত ও বঞ্চিত। এ অবস্থার অবসানের লক্ষ্যে সকল আদিবাসীদের লড়াই ও সংগ্রাম অব্যহত রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য আরেফিন মাহমুদুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ক্রিড়া সম্পাদক মাহির শাহারিয়ার রেজা, ভানু পাহান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net