1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঐতিহ্যবাহী সারুলিয়া গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার : নতুনভাবে কার্যক্রম শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ঐতিহ্যবাহী সারুলিয়া গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার : নতুনভাবে কার্যক্রম শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪২৭ বার

মোঃ বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধী মেনে রাজধানীর ঐতিহ্যবাহী সারুলিয়া স্থায়ী পশুর হাটের নতুন ইজারাদারের বাৎসরিক কার্যক্রম শুরু হয়েছে। ইজারাদার আলহাজ্ব মোহাম্মদ আলীর সঞ্চালনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে নতুনভাবে ওই হাটের এ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ ৮০ বছরের ঐহিত্যবাহী সারুলিয়া গরুর হাট নামে এ হাটটি রাজধানীর দু’টি স্থায়ী সরকারি পশুর হাটের একটি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, হাট কর্তৃপক্ষ ও ৬৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোঃ শামীম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এম.এ বাশার মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইজারাদার আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, আজও এ হাটটি অত্র অঞ্চলের মানুষের জীবন সংস্কৃতির ঐতিহ্য বহন করে চলেছে। পাইকার ও পশু ব্যবসায়ীদের জন্য আস্থার প্রতীক এ হাট। আর করোনাকালীন আমি এ হাটের বাৎসরিক কার্যক্রম শুরু করলাম বলে এখানে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা হবে। এতে ক্রেতা ও বিক্রেতারা নির্বিঘ্নে ও নিরাপদে পশু ক্রয় বিক্রয় করতে পারবেন। হাট কর্তৃপক্ষও তাদেরকে সার্বক্ষনিক সহায়তা করবে।

গাইবান্ধার পশু ব্যবসায়ী ছাত্তার বেপারি বলেন, বাব দাদার আমল থেকে সারুলিয়া গরুর হাটে পশু বিক্রি করে আসছি। তবে নতুন ইজারাদার এবার হাটে স্বাস্থ্যবিধি মেনে নতুন নিয়ম প্রনয়ন করেছেন বলে আমরা নিরাপদ ও ঝুঁকিমুক্ত কার্যক্রম করতে পারব।
ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন বলেন, আমার ওয়ার্ড এলাকায় ঐতিহ্যবাহী পশুর এ হাটটিতে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে দেখেছি। তবে এ ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য আমার নজরদারি থাকবে। এ লক্ষ্যে মশক নিধনে হাটটিতে ওষুধ দেওয়া হয়েছে যা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net