1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের সোনাদিয়া থেকে নিখোঁজ মাহফুজের লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কক্সবাজারের সোনাদিয়া থেকে নিখোঁজ মাহফুজের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭১১ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে করতে নেমে নিখোঁজ ফটিকছড়ির মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ (১৮) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহষ্পতিবার (২০ আগস্ট) সকালে মহেশখালীর সোনাদিয়া চরে তার লাশ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজের সহপাঠী জিহাদ।

জিহাদ জানায়, লাশ আনতে তার ভাইয়েরা সোনাদিয়া গেছেন।
তারা লাশটি মাহফুজের তা নিশ্চিত হয়েছেন।
কক্সবাজার নিয়ে আসার পর তারা বাড়ির উদ্দেশ্য রওয়ানা হবেন।

এর আগে সোনাদিয়ার বোটের পাহারাদার জাকির হোসেন জানান, বোট পাহারা শেষে বাড়ি চলে যাওয়ার সময় সোনাদিয়ার মগচর পয়েন্ট চরে তিনি লাশটি দেখতে পান। তার পরনে একটি সবুজ গেঞ্জি ও একটি সাদা হাফপেন্ট রয়েছে। গায়ের রং শ্যামলা।

তবে, চিৎ হয়ে থাকায় লাশের চেহারা দেখা না যাওয়ায় বয়স অনুমান করতে পারেননি তিনি। পরে স্থাণীয়রা মহেশখালী থানা পুলিশকে খবর দিলে মাহফুজের লাশ হিসেবে চিহ্নিত করে।

উল্লেখ্য ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের কানি মিয়াজি বাড়ীর নতুন বাড়ী (টিলার পাড়/ছড়ার টিলা) এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে এবং মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর শিক্ষার্থী
মাহফুজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মামাতভাই ও বন্ধুদের সাথে ২৪ জনের একটি দল কক্সবাজার বেড়াতে আসে। পরে বিকালে তারা সমুদ্র সৈকতে ঘুরতে বের হয়।

বিকাল সাড়ে ৪ টার সময় বন্ধুরা মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে ঢেউয়ের টানে মোহাম্মদ মাহফুজ সাগরে তলিয়ে যায়।
সাথে সাথে অন্যরা এগিয়ে মাহফুজকে উদ্ধার করতে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হয় যায় মাহফুজ।
বন্ধুরা তাকে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি অবহিত করে।পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত থাকা বীচকর্মীরা খোঁজেও মাহফুজের সন্ধান পাননি।

অবশেষে নিখোঁজের তিনদিন পর বৃহষ্পতিবার সকালে মহেশখালীর সোনাদিয়া চরে তার লাশ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net