1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে কাভার্ড ভ্যান চাপায় তিন ছাত্র নিহত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

কক্সবাজারে কাভার্ড ভ্যান চাপায় তিন ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৫৮ বার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় কাভার্ড ভ্যান চাপায় বিশ্বদ্যিালয় ছাত্রসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে তারেকুর রহমান নিলয় (২২) এবং তার ছোট ভাই তানজিলুর রহমান (১৯)।

নিহত আমজাদ হোসেন রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২য় বর্ষের ছাত্র ও তারেকুর রহমান নিলয় চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) টেক্সটাইল ডিজাইনের ছাত্র এবং তাঁর ছোট ভাই তানজিলুর রহমান কক্সবাজার সরকারী কলেজে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই কাভার্ড ভ্যান কক্সবাজার যাচ্ছিল।
বিপরীত দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংয়ের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা আহতদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত, তারেককে মৃত ঘোষণা করেন।

অপর আহত তানজিমুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পদুয়া পৌঁছলে মারা যায়।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, ‘দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net