1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কচুয়ায় এনজিওর নামে কোটি টাকা আত্নসাত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

কচুয়ায় এনজিওর নামে কোটি টাকা আত্নসাত

স্টাফ রিপোর্টার। খ.ম. নাজাকাত হোসেন সবুজ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৭০০ বার

বাগেরহাটের কচুয়ায় স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিও খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে কয়েকজন ভুক্তভোগী হাজরা মঈনুল ইসলাম শুভ(১৯), তার মা জেসমিন বেগম(৩৫) ও তার বাবা মুকুল হাজরা(৪০) কে বিবাদী করে কচুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে ও ভুক্তভোগী সুত্রে জানাগেছে,কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের মুকুল হাজরার ছেলে হাজরা মঈনুল ইসলাম শুভ(১৯) স্বপ্ননীল আইটি ফার্ম নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ও তার মা জেসমিন বেগম(৩৫) পরিচালক পরিচয় দিয়ে প্রতি লাখে ৩৭৫০টাকা লভ্যাংশ দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্নগোপন করে।

আবেদনে উল্লেখিত ভুক্তভোগী মো. এমদাদুল হক বলেন, প্রতি মাসে প্রতি লাখে ৩৭৫০ টাকা ব্যাবসায়ে লাভ দেয়া হবে বলে গত ৩মাস আগে আমার কাছ থেকে ৩২লাখ টাকা নেয়। পরে লভ্যাংশ ও আসল টাকা চাইলে বিভিন্ন অজুহাতে ঘুড়িয়ে পরে আত্তগোপন করে।

ভুক্তভোগী নওরোজ শিকদার বলেন, ওই ব্যাক্তিরা আমার কাছথেকে ৯লাখ ৩০ হাজার টাকা ও এলিজা ইয়াসমিনের কাছ থেকে ৩লাখ টাকা প্রতি মাসে লাখ প্রতি ৩৭৫০ টাকা ব্যাবসায়ে লাভ দেয়ার কথা বলে হাতিয়ে নিয়েছে। এখন লাভ তো দুরের কথা আসল টাকাও পাচ্ছিনা।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, তদন্ত পুর্বক আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net