1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে প্রাইমারী স্কুলের গাছ কেটে লোপাট! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

খুটাখালীতে প্রাইমারী স্কুলের গাছ কেটে লোপাট!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ২৯৬ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ফুলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশত বর্ষী গাছ ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি কর্তৃক জোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্কুল পরিচালনা কমিটি ৫ অক্টোবর চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

স্কুল কমিটির সভাপতি নুরুল আজিম ছিদ্দিকী জানান, খুটাখালী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি বশির আহমদ গত ৪ অক্টোবর সকালে স্কুলের একটি অর্ধশত বর্ষী গাছ কেটে ফেলে।

এসময় খবর পেয়ে আমি তাকে বাঁধা দিলে উল্টো হুমকি দেয়। এমতাবস্থায় চকরিয়া ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

তিনি আরো বলেন ঘটনার পর থেকে বশির আহমদের নানা হুমকিতে স্কুল কমিটি, কর্মরত শিক্ষক,দপ্তরিসহ সকলে চরম নিরাপত্তাহীনতা ভুগছি।

সরজমিন স্কুলের লাগোয়া অর্ধশত বয়সী একটি করই গাছ কেটে বেশ কটি টুকরা করা হয়েছে।
তবে অভিযুক্ত বশির আহমদ গাছ কাটার কথা স্বীকার করে বলেন,গাছটি স্কুলের পাশের হলেও জমিটি আমার খতিয়ানভূক্ত।
এটি আমার দাদা মৃত এজাহার আহমদের। যার বিএস দাগ নং ৩২২৬ এর খতিয়ান নং-৯৮ ও জমাভাগ খতিয়ান নং-৫১১ এর ৫৮শতক জমি মাত্র।

তিনি স্থানীয়দের সুবিধার্থে গাছ কেটে ফেলা হয়েছে দাবী করে বলেন, গাছকাটার সময় প্রধান শিক্ষক ও স্কুল কমিটিকে অবহিত করা হয়নি।

তবে স্কুল কর্তৃপক্ষ যদি জমির কাগজপত্র দেখাতে পারে তাহলে গাছটির ক্ষতিপুরন পুষিয়ে দেয়া হবে বলে জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কজন যুবক জানান,কেটে ফেলা গাছ স্কুলের। জায়গাটিও দীর্ঘদিন ধরে স্কুল ভোগ করে আসছে।

চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ জানান,গাছ কাটার বিষয়ে স্কুল কর্তৃপক্ষের একখানা লিখিত অভিযোগ পাওয়া গেছে।
তদন্তপুর্বক দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net