ঢাকা   ০৩:১৩:০৬ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

খুটাখালী ফরেষ্ট অফিসপাড়া সড়কে ধ্বস, ঝুঁকিতে বিদ্যুৎ খুঁটি

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ আগস্ট, ২০২০
  • ২৭৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ফরেষ্ট অফিসপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষত-বিক্ষত হয়ে ধ্বসে পড়েছে।

এতে স্থানীয় পথচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে খুটাখালী ছড়ার ভাঙ্গনের কবলে পড়েছে সড়কের একটি অংশ। ভারি বর্ষনে সড়কটি বিলীন হয়ে এক পাশে ধ্বসে পড়েছে। যার কারেন পাশ্ববর্তী ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ খুঁটি রয়েছে চরম ঝুঁকিতে।

রবিবার সকালে সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিদ্যুতের খুঁটি ও সড়ক চরম ঝুঁকিতে রয়েছে।

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, উপজেলার খুটাখালী ইউনিয়নের ফরেষ্ট অফিসপাড়া বৃহত্তর ৬ নং ওয়ার্ডের অংশ।
দীর্ঘ ২ বছর পূর্বে নির্মিত গ্রামীণ সড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে টানা ভারী বর্ষণে সড়কের বিদ্যুতের খুঁটি পয়েন্টে ছড়ায় ধ্বসে পড়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলের পানিতে সড়কের অনেকাংশে ইট সরে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন,
মহাসড়কের খুটাখালী ব্রীজ থেকে অফিস পাড়ার দুরত্ব মাত্র ৯শ ফুট।
সাধারণত শুষ্ক মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল করা গেলেও বর্ষাকালে পথচারীদের বাড়ে দুর্ভোগ।

এ অবস্থায় করোনায় পরিস্থিতি স্বাভাবিক হলে ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্কুলে আসা-যাওয়া করতে চরম দুর্ভোগের সৃষ্টি হতে পারে বলে আশংকা প্রকাশ করেন স্থানীয়রা।
তারা দ্রুত সড়কটি সংস্কারের দাবী জানান।

এলাকার জসিম উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, বৃহত্তর ৬ নং ওয়ার্ডের অফিসপাড়া সড়ক অবহেলিত।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
যার ফলে নানানমুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকায় বসবাসরতরা।

এলাকাবাসীর অভিযোগ, গত ক’বছরে উপজেলা প্রশাসনের বরাদ্ধে স্থানীয় ইউনিয়ন পরিষদ মাত্র ৬ শ ফুট রাস্তা ইট সলিং করে। সড়কটি সংস্কারের পর থেকে নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্টরা উধাও হয়ে যায়। বর্তমানে সেই ইট সরে গিয়ে বড় বড় গর্ত ও খাল সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, চলতি বর্ষা মৌসুমে সড়কটির এ করুন অবস্থা সৃষ্টি হয়েছে।
সড়কটির কার্পেটিং এর কিছু অংশ প্রক্রিয়াধীন রয়েছে। পরিষদে বিষয়টি উত্তাপন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে আশা করছি।

এ প্রসঙ্গে খুটাখালী ইউপি চেয়ারম্যান মোঃ আবদুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ফরেষ্ট অফিসপাড়া সড়কটির প্রায় অংশ কার্পেটিং করা হয়েছে। কিছু অংশ বাদ পড়েছে, কোথাও কোথাও খাদ সৃষ্টি হয়েছে।
এর জন্য উপজেলায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে আশাকরি অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি