ঢাকা   ০৪:৫৬:৫৪ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

গাইবান্ধায় ত্রান দিতে গিয়ে এক শিক্ষার্থী নিখোঁজ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ২৬৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রক্ষপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার ( ২১ আগস্ট) দুপুর ১টার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে। তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা কোর্সে অধ্যায়নরত।
স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙন কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন নিশাদ। এসময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন তিনি।

কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির সাংবাদিকদের জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল পৌনে চারটা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান মেলেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি