1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রেনেড হামলার বিচারের দাবীতে তৃণমূল-এনডিএম চট্টগ্রাম’র মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

গ্রেনেড হামলার বিচারের দাবীতে তৃণমূল-এনডিএম চট্টগ্রাম’র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৩২০ বার

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার ফাঁসির রায় কার্যকর ও আসামীদের গ্রেফতারের দাবীতে তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল-এনডিএম) চট্টগ্রামের উদ্যোগে এক মানববন্ধন তৃণমূল-এনডিএমের যুগ্ম মহাসচিব খোরশেদুল আলম খোরশেদ এর সভাপতিত্বে আজ ২১ আগস্ট শুক্রবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস ঘটনা ঘটেছিল। ঐ ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে স্থবিরতা চলে আসে। রাজনীতি হয়ে পড়ে মানুষের গলার কাটা। রাজনীতি বিমুখ হয়ে পড়ে মানুষ। গ্রেনেড হামলায় রায় হওয়ার পর আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করে। আমরা সেই ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছি এবং সাথে সাথে গ্রেনেড হামলাকারীদের রায় অতিসত্ত্বর কার্যকর করার জোর দাবী জানাচ্ছি। যাতে আগামীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে কেউ দেশকে অস্থিতিশীল করতে না পারে। এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান দিলীপ দাশ, সাংগঠনিক সম্পাদক মো: ইউসুফ, আহবায়ক জামাল উদ্দিন, মো: লিটন, মো: কামাল, ফরিদা ইয়াসমিন, মশিউর রহমান, প্রচার সম্পাদক গিয়াসউদ্দিন, মহিলা সম্পাদিকা সুলতানা রুপা, প্রীতি দাশ, সদস্য মো: মনির, মো: রনি, মানিক, আকাশ, মুকুল, জাহেদ, হাসান, রাজন, টিপু, খুশবো, ফরিদা বেগম, সুমাইয়া আক্তার, আরবি, জিদান, প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net