1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল

নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার

নোয়াখালীর বিশিষ্ট আইনজীবী, সাবেক এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক আর নেই।

রোববার (১২ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে নোয়াখালীর আইন অঙ্গন, রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নোয়াখালী আদালতে একজন দক্ষ, সৎ ও ন্যায়পরায়ণ আইনজীবী হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি সাবেক এডিশনাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শুধু আইন পেশাতেই নয়, তিনি সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নোয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাশাপাশি তিনি দৈনিক জনতার অধিকার পত্রিকার প্রকাশক-সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, নোয়াখালী জেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্বে ছিলেন।

এছাড়াও ছাত্রজীবনে তিনি চৌমুহনী সরকারি এস এ কলেজ -এর সাবেক ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সহকর্মী ও পরিচিতজনদের মতে, অ্যাডভোকেট মোহাম্মদ ফারুক ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী ব্যক্তিত্ব। ন্যায়বিচারের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাঁর প্রজ্ঞা, সাহসিকতা এবং মানবিক গুণাবলির জন্য তিনি সবার কাছে শ্রদ্ধাভাজন ছিলেন।

তার মৃত্যুতে নোয়াখালীর আইন অঙ্গনসহ সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ, যিনি সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

অ্যাডভোকেট মোহাম্মদ ফারুকের ইন্তেকালে দেশ, সমাজ ও আইনজীবী অঙ্গন এক দক্ষ অভিভাবককে হারালো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা। তারা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেছেন—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net