1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে জাতীয় শোক দিবসের প্রাক্-প্রস্তুতিমূলক সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

চন্দনাইশে জাতীয় শোক দিবসের প্রাক্-প্রস্তুতিমূলক সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৬৯৯ বার

এস.এম জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা করা হয়।

সভায় প্রতিবছরের ন্যায় এবারও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে দোয়া মাহফিল, মন্দির ও গীর্জায় প্রার্থনাসহ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net