1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশ উপজেলায় দেড় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা”

চন্দনাইশ উপজেলায় দেড় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৭০৮ বার

এম.এম জাকির,চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় আজ ১৩ আগষ্ট বৃহস্পতিবার মহাসড়কে যানজট নিরসনের জন্য সড়ক ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা এস্কেভেটার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে চন্দনাইশ উপজেলা প্রশাসন।

এ সময় স্টেশন রোড এলাকার থেকে এক দোকানিকে মাস্ক না পড়ায় ১০০০ টাকা জরিমানা করা হয়।

সকাল সাড়ে এগারোটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এই এলাকায় চার ঘণ্টার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।

সরেজমিনে দেখা যায়, দোহাজারী পৌরসভাস্হ হাজারী টাওয়ার সামনের, হাজারী বাজার, শহীদ বজলুর রহমান সড়ক( প্রকাশ রেলওয়ে স্টেশন রোড সড়ক),শঙ্খ নদী ব্রিজ, রেলওয়ে স্টেশন এলাকায় এই উচ্ছেদ অভিযানে ফলের দোকান, পান -সুপারি দোকান,তরিতরকারি, কাপড়ের দোকানসহ প্রায় দেড় শতাধিক দোকান ও স্হাপনা এস্কেভেটার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এই এলাকায় উচ্ছেদ অভিযানের সময় অধিকাংশ দোকানি তাদের মালামাল তড়িঘড়ি করে সরিয়ে ফেলেন।

উচ্ছেদ অভিযানের উপস্থিত ছিলেন,দোহাজারী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম,দোহাজারী ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মালেক, ভূমি উপ-সহকারী কর্মকর্তা কাজী মোঃ এনামুল হক, দোহাজারী পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী এস এম জমির উদ্দিন, সচিব মোঃ মহসিন, দোহাজারী তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন, চন্দনাইশ উপজেলা ভূমি অফিস সহকারী শ্যামল বিশ্বাস, দোহাজারী পৌরসভা লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া,কর আদায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, রুবেল দাশ,রাজু দাশ।

উচ্ছেদ অভিযান শেষে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বলেন, গত নভেম্বর সহ কয়েক বার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের যানজট নিরসনে জন্য চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই এলাকায় অভিযান চালানো হয়েছিল। কিন্তু তাতে পুরোপুরি কাজ না হওয়ায় আজ সব অবৈধ দোকান ও স্হাপনা এস্কেভেটার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net