1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদা না দেওয়ায় টোকাইদের ওপর হামলা, মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী

চাঁদা না দেওয়ায় টোকাইদের ওপর হামলা, মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৬৯৭ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি স্টিল মিলের পরিত্যক্ত লোহার টুকরা ও অন্যান্য ভাঙ্গারি সংগ্রহে চাঁদা না দেয়ায় টোকাইদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সেই সাথে টোকাইদেরকে মাদকসেবী আখ্যা দিয়ে মিথ্যাভাবে ফাঁসানোরও চেষ্টা করেন দুবৃত্ত চক্র।

সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মৃর্ধাকান্দি গ্রামের কামরুল ইসলাম, তার ছেলে রোবায়েত রুদ্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন অনুসন্ধান করে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের মৃর্ধাকান্দি গ্রামে বেসরকারি একটি স্টিলমিলের পরিত্যক্ত লোহার টুকরা বা ওয়েসটেজ সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে পাশ্ববর্তী নয়াগাঁও গ্রামের শাকিলসহ অন্যান্য টোকাইরা।কিন্তু বেশ কিছুদিন যাবত মৃধাকান্দি গ্রামের অভিযুক্ত রুদ্র, মেহেদী ও মনজুর তাদের কাছ থেকে দৈনিক ৮০০ টাকা হারে চাঁদা দাবি করে আসছে। কিন্তু সামাজিক সিদ্ধান্তে টোকাইরা মাসিক ৫০০ টাকা হারে মসজিদে দান অনুদানের মাধ্যমে এই কাজ করে আসছে। উপরুক্ত রুদ্র এবং মনজুরদের চাঁদা না দেয়ায় বিরোধের এক পর্যায়ে গত বুধবার বিকেলে তাদের মধ্যে ঝগড়া হয়। যা হাতাহাতির পর্যায়ে গড়ায়।
কিন্তু ঘটনাকে ভিন্নখাতে নিতে রুদ্রর বাবা কামরুল ইসলামসহ কয়েকজন তাদেরকে মাদকব্যবসায়ী সাজিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার তিনদিনপর টোকাইদের পক্ষে শাকিলের চাচা সোনারগাঁ থানায় পাল্টা অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এবাপারে সোনারগাঁ থানার ওসি জানান, আমরা পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে তদন্ত শেষ হলে কে মূল অপরাধী সেটা বলা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net