1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে ৩ মাদক সম্রাট গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চুনারুঘাটে ৩ মাদক সম্রাট গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭০১ বার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের চুনারুঘাটে ১৩টি মামলার পলাতক আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী বাঘা লিটন ও মাদক সম্রাট রাজুকে অবেশেষে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার গভীর রাতে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই সম্রাট সহ একদল পুলিশ গোপন সংবাদর ভিত্তিতে উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে রাজু ও বাঘা লিটনকে গ্রেফতার করা হয়।

রাজু উপজেলার গাজিপুর ইউনিয়নের পশ্চিম ডোলনা গ্রামের আজিম উদ্দিনের ছেলে ও বাঘা লিটন চুনারুঘাট পৌরশহরের হাতুন্ডা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।

থানা সুত্র জানায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকলেও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা দেদারছে চালিয়ে আসছিল। কুখ্যাত গাঁজা ব্যবসায়ী ডোলনার রাজু ও হাতুন্ডার বাঘা লিটন দীর্ঘদিন ধরে তাদের মাধ্যমে মাদক ব্যবসা অব্যাহত থাকায় এলাকায় নিত্যদিন বেড়ে চলছিল নানান অপরাধ। এতে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা উদ্ধিগ্ন হয়ে পড়েন। এদিকে মাদকের গডফাদার, বহু অপকর্মের হোতা রাজু ও বাঘা লিটনকে গ্রেফতার করায় এলাকার মানুষের মাঝে ফিরে এসেছে স্বস্তি। তাদের গ্রেফতারে এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এখন থেকে মাদকের হাট বন্ধ হবে বলে মনে করেন উপজেলাবাসী।

এ বিষয়ে আটক লিটন ও রাজু জানায় তারা আর ব্যবসা করবেনা জেল থেকে মুক্তি হলে এসব ব্যবসা ছেড়ে দিবে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তাদের মাদকের চালান গ্রামগঞ্জে সর্বত্র ছড়িয়ে পড়ায় এসব মাদক হাতের নাগালে পেয়ে ধ্বংসের ধারপান্তে পতিত হচ্ছে যুব সমাজ। মাদক সেবন করতে গিয়ে অনেক কিশোর, তরুণ জড়িয়ে পড়েছে বিভিন্ন অপরাধে। চুনারুঘাটের বাল্লা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় মাদকের বিভিন্ন আখঁড়ায় পাচার করছে তাদের নেতৃত্বে মহলটি এমন তথ্যও ছিল পুলিশের নিকট। মাঝেমধ্যে এসব মাদকের চালান পুলিশ ও র‌্যাবের হাতে আটক হয়েছে। মাদকের গডফাদার রাজু মাদকসহ পুলিশ ও র‌্যাবের হাতে কয়েকবার হাতেনাতে গ্রেফতার হয়ে কারাভোগের পর জামিনে বের হয়ে আসলে ফের নির্ভয়ে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। এবার এলাকাবাসীর একটাই দাবী তাদের যেন জামিন না দেয়া হয়। তাহলে মাদকের হাত থেকে বাচতে পারবে এলাকার যুব সমাজ।

অপরদিকে হাফ ডর্জন মামলার আসামী সীমান্তের মাদক সম্রাট আব্দুল হককে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে ধরতে গেলে, সে পালিয়ে যাবার চেষ্ঠা করলে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ১ কিঃ মিঃ দৌড়িয়ে তাকে আটক করে পুলিশ। সে পুলিশ ও বিজিবির মোস্ট-ওয়ানটেড মাদক চোরাকারবারি।

মামলার তদন্তকারী কর্মকর্তারা বলেন, কুখ্যাত মাদক সম্রাট রাজু ও বাঘা লিটনকে গ্রেফতার করতে র‌্যাব, ডিবিসহ আমাদের অনেক অফিসার চেষ্টা করেছেন। আমরা দীর্ঘদিন যাবত তাদেরকে গ্রেফতার করতে অনুসন্ধ্যানে মাঠে কাজ করে আসছিলাম। অবশেষে এসপি ও ওসি স্যারের দিক নির্দেশনায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাদের মত চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরকে ধরতে আমরা মাঠে কাজ করছি।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেন, বাঘা লিটনের ১৩টি মামলা ও রাজু বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। এর মধ্যে অনেক মামলা চলমান। আমরা মাদকের বিরুদ্ধে শপথ করেছি, সে অনুযায়ী আমাদের অ্যাকশন চলছে। মাদক ব্যবসার ব্যাপারে কোন ছাড় নেই। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শুধু তাই নয় যারা মাদকের সাথে জড়িতদের বিভিন্ন সুবিধা দিতে তদবির করবে তাদের বিরুদ্ধে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net