ঢাকা   ১১:৫৩:৪৮ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

তাড়াইলে ছাত্রলীগ নেতা কবির মিয়ার ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের তাড়াইলে ছাত্রলীগ নেতা কবির মিয়া নিজ অর্থায়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করেছেন।

জানা গেছে,পরিবার পরিজন নিয়ে পবিত্র ঈদ উদযাপনের জন্য আজ শুক্রবার (৩১জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এলাকার শতাধিক দু:স্থ্য ও গরীব নানা পেশার নারী পুরুষের মাঝে ঈদের শুভেচ্ছা সরূপ বস্র বিতরণ করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি,উপজেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও সাবেক উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম,জাওয়ার ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও প্রথম শ্রেনির ঠিকাদার শরীফুল ইসলাম শরীফ,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা পেশাজীবি লীগের সভাপতি সারোয়ার হেসেন আজিজ,সাধারণ সম্পাদক সারজুল ইসলাম,ছাত্রলীগ নেতা জুটন মড়ল,এমডি মনির খান,সৌরভ সহ উপজেলা আওয়ামীলীগ ও তার সগযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী কবির মিয়া জানান,প্রতি বছরের ন্যায় এই ঈদে এলাকার হতদরিদ্রের মাঝে নিজ অর্থায়নে ১০০ লুঙ্গি,১০০ শাড়ি বিতরণ করি।তাছাড়া উপজেলা ছাত্রলীগের ৫০জন নেতাকর্মীদের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবি প্রদান করি।

উল্লেখ্য,উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মো.চাঁন মিয়ার ৪ছেলে ও ২মেয়ের মধ্যে তৃতীয় সন্তান কবির মিয়া কিশোরগঞ্জ ওয়ালীনেওয়াজ খান কলেজে পলিটিক্যাল সায়েন্সে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত।স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন কবির মিয়া।তিনি তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সনে এসএসসি ও তাড়াইল মুুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজ থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি