1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ত্যাগের ঈদে ভোগের বাহুল্য ছেঁটে ফেলা হোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিনের মমতাময়ী মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের গভীর শোক রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা

ত্যাগের ঈদে ভোগের বাহুল্য ছেঁটে ফেলা হোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৭৮৯ বার

অধ্যক্ষ মাজেদ রেজা বাঁধন,
শিক্ষক ও সাংবাদিক:
ঈদ মানে বাঁধভাঙ্গা অনাবিল আনন্দ। ঈদ মানে খুশি। বেশি তৃপ্তি ঈদ পূর্ববর্তী ব্যাপক প্রস্তুতি এবং ঈদ পরবর্তী অনুষ্ঠানমালাগুলোতে। সন্ধ্যার আবছায়ায় আকাশে বাঁকা চাঁদের হাসিতে বলে দিচ্ছে ঈদ এসে গেছে কিন্তু সেই হাসি কি স্পর্শ করতে পারছে প্রতিবারের ন্যায় বাঙ্গালীর ঘরে ঘরে। সত্যিই কি ঈদ এলো! এবারের ঈদ খুশির ডালা সাজিয়ে নয়, আসছে আনন্দ-আশঙ্কা-মৃত্যুভীতি ও অনিশ্চয়তার অবিমিশ্রিত বার্তা নিয়ে। করোনার এই আকালের দিনে এবার এসেছে এক বিষন্ন ও আতংকপূর্ণ ঈদ।

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বব্যাপী পাল্টে দিয়েছে এবারের ঈদের চিরচেনা আমেজ। আর মাত্র কয়েক ঘন্টা পরই ঈদুল আযহা। এবারের ঈদের আনন্দ বিষাদ ও আতংকে রূপ নিচ্ছে, তা বলাই যায়। প্রতি মুহূর্তেই সংক্রমিত হচ্ছে ও মৃত্যুবরণ করছে অসংখ্য মানুষ। প্রতিবছর এ সময় ঈদের শেষ সময়ের কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন রকম চুড়ান্ত প্রস্তুতি থাকে তুঙ্গে। কিন্তু এবারের দৃশ্যপট সম্পূর্ণ বিপরীত।

মানুষ কর্মহীন। অগণিত মানুষ লড়ছে দুই বেলার আহার জোগাড়ে। প্রতিক্ষণে আক্রান্ত ও মৃত্যুভয় তাড়া করে ফিরছে। ঈদ নিয়ে ভাবার সুযোগ তাদের কোথায়! সন্দেহ নেই, আমরা চেয়েছিলাম ঈদ উপলক্ষে লাগামহীন কেনাকাটায় রাশ টানা হোক। আমরা চেয়েছিলাম কুরবানির পশু কেনার নামে অবৈধ লেনদেন বন্ধ হোক। ত্যাগের ঈদে ভোগের বাহুল্য ছেঁটে ফেলা হোক। আমরা চেয়েছিলাম প্রদর্শন বাতিকের বদলে কুরবানির গোশত প্রাপকের কাছে পৌঁছানো হোক নিরবে। এবারের ঈদে কার্যত এমন চিত্রই দেখা যাচ্ছে কিছুটা। ভোগবাহুল্যে দামামা নেই, শপিং মলে ভিড় নেই, মহাসড়কে যানজট নেই। পশু প্রদর্শনীর প্রতিযোগিতা নেই। নাড়ির টানের অজুহাতে ঈদ উদযাপনে গ্রামে যাওয়ার সেলফি নেই।

বাঙালির কাছে ঈদ শুধু আনন্দের নয়, সব ভেদাভেদ ভুলে পরম শত্রুকেও বুকে টেনে নেওয়ার দিন। কিন্তু করোনার সংকটে এখানেও বাধা রয়েছে। ঈদ জামাতের পর কোলাকুলি করা যাবে না, হাত মেলানো যাবে না। ঈদের আগের কয়েকদিনে কোটি মানুষ শহর ছেড়ে গ্রামে যান পরিবারের সঙ্গে আনন্দ উদযাপনে। গোটা দুনিয়ায় যা বাংলাদেশের ‘ঈদযাত্রা’ নামে পরিচিত পেয়েছে। কিলোমিটারের পর কিলোমিটার যানজটে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে অপরিসীম দুর্ভোগ সয়ে প্রিয়জনের কাছে ফেরার যে আনন্দ, তা দুনিয়ায় আর কোনো জাতি জানে!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net