1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় ধর্ষনের তদন্ত ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

নওগাঁয় ধর্ষনের তদন্ত ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ২৬২ বার

কাজী কামাল হোসেন,নওগাঁ:
নওগাঁ জেলা প্রেস ক্লাবে শিল্পী সরকার কথা নামের এক ভুক্তভুগি ধর্ষক সিদ্ধার্থ কুমার সিধুর ধর্ষনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়-বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে জেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তার লিখিত বক্তব্যে বলেন উকিলপাড়ার গৌর সরকারের ছেলে সিধুর ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয় কথার সঙ্গে। কথা বিবাহিত ও এক সন্তানের জননী হওয়া সত্বেও সিধু তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এরপর কম্পিউটারে ইন্টারনেটের কাজ শেখানো, বিয়ে করাসহ নানা প্রলোভন দিয়ে সিধু কথাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে। তারপর থেকে কথা সিধুকে বিয়ে করার কথা বললে সিধু ও তার পরিবারের সদস্যরা কথা ও কথার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরমধ্যে কথা বিষ খেয়ে আত্মহত্যা করার চেস্টা করলে সে বেঁচে যায়।

এক পর্যায়ে কথা বাদি হয়ে আদালতে একটি ধর্ষন মামলা করলে সিধু প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে জামিন নিয়ে প্রকাশ্যে চলাফেরা করছে এবং প্রতিনিয়তই কথা ও তার পরিবারকে নানা রকমের হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে করে কথা ও তার পরিবারের সদস্য বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই কথা ধর্ষক সিধুর দৃষ্টান্তর মূলক শাস্তি দাবী করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এসময় জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net