ঢাকা   ০৪:৫০:২৫ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাঙ্গলকোটে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় হামলা, বাড়ীঘর ভাংচুর, আহত -৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৮০৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের চাঁন পদুয়া গ্রামে জমি নিয়ে চাচার সাথে ভাতিজাদের বিরোধ চলে আসছে। বিষয়টি সমাধানে দু’ পক্ষের নিকট সাবেক মেম্বার খোকন মিয়া ও তার বাহিনী চাঁদা দাবী করে বলে অভিযোগ উঠেছে। পরে একই গ্রামের চাচা সাইদুল হক তার ভাই মৃত মাস্টার সামছুল হকের ছেলেদের সাথে পারিবারিক ভাবে বিষয়টি সমাধান করে। বিরোধকৃত জমি রেজিষ্ট্রি দিতে বুধবার সকালে উভয় পক্ষ নাঙ্গলকোট যাওয়ার পথে চাঁন পদুয়া মোড় নামক স্থানে পৌঁছলে চাঁদার টাকা দিতে পথরোধ করে সাবেক ইউপি মেম্বার ও তার বাহিনী। এসময় সাইদুল হক ও তার ভাতিজারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের উপর হামলার ঘটনা ঘটে। এছাড়া, একইদিন রাতে মেম্বার বাহিনী পুনরায় সংঘবদ্ধ হয়ে তাদের বাড়ীতে হামলা, ভাংচুরের তান্ডব চালায়। হামলায় সায়েদুল হক (৫৫), তার ভাতিজা মিনহাজুল ইসলাম নোমান (৩০) ও বৃদ্ধা ফিরোজা বেগম (৬০) আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আখতার হোসেনের সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভূক্তভোগী সায়েদুল হক জানান, আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং নিজেরা সমাধান করে ফেলায় খোকন মেম্বার ক্ষিপ্ত হয়ে জমিন রেজিষ্ট্রি করতে যাওয়ার সময় হামলা করে। পরে অাবার রাতে আমাদের বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়।

এ ব্যাপারে অপর ভূক্তভোগী নাজমুল হোসেন মামুন বলেন, খোকন মেম্বার ও তার লোকজন শুধু আমাদের উপর চাঁদা দাবী ও হামলা করেছে এমন নয় তারা এলাকায় শালিস বানিজ্য, অন্যের ভূমি দখল করে বালু বিক্রি, ফোরকানিয়া মাদ্রাসার জমি দখল, মাদক কারবার ও মানুষের উপর হামলা করে বেড়ায়। আমারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ঘটনায় অভিযুক্ত সাবেক ইউপি সদস্য খোকন মিয়া বলেন, আমার বিরুদ্ধে সাইদুল হক ও তার ভাতিজারা সব মিথ্যা কথা বলেছে। মূলত আমরা বিষয়টি নিরসন করেছি কিন্তু তারা সমাধান না মেনে আরেকটি কবলা সৃষ্টির চেষ্টা করছে। আমি কবলা সৃষ্টির বিষয়ে তাদের কাছে জানতে চাওয়ায় তারা আমি ও আমার চাচাতো ভাইকে পিটিয়ে আহত করে।

নাঙ্গলকোট থানা পুলিশের উপ পরিদর্শক আখতার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি