1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১৮ নিহতদের পরিবারের সহায়তায় মুফতী ফয়জুল করীম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় ট্রলার ডুবিতে ১৮ নিহতদের পরিবারের সহায়তায় মুফতী ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৫১১ বার

শিক্ষা সফরে বেড়াতে বের হয়ে নেত্রকোনায় হাওড় অঞ্চলে ট্রলার ডুবিতে গত ৫ অগাস্ট শাহাদাতবরণকারী ১৮ জনের কবর জিয়ারত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজ মোমেনশাহী সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

উল্লেখ্য, এই ১৮ জনের মাঝে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’ সংশ্লিষ্ট বাংলাদেশ মুজাহিদ কমিটি সিরতা ইউনিয়ন ছদর মাওলানা মাহফুজুর রহমান ও ইসলামী যুব আন্দোলন সিরতা ইউনিয়ন সভাপতি হাফেজ জহিরুল ইসলামও।
শায়খে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মাদ আবু সাঈদ শায়খে চরমোনাইর যাত্রা এবং সহায়তার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

আজ সফরকালে ছিলেন- সংগঠনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ নেছার উদ্দিন, আইএবি’র দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কৃষি-শ্রমবিষয়ক সম্পাদক সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা ছদর মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোমেনশাহী জেলা দক্ষিণ সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, মোমেনশাহী উত্তর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, মহানগর সভাপতি মুফতি মুহাম্মদ ইয়াকুব, সদর উপজেলা সভাপতি অধ্যাপক ডাঃ নাছির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন মোমেনশাহী মহানগর সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানসুর, মোমেনশাহী জেলা উত্তর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net