1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ এর উচ্চপদস্থ সাতজন কর্মকর্তাকে বদলি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

পুলিশ এর উচ্চপদস্থ সাতজন কর্মকর্তাকে বদলি

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৬২৪ বার

বাংলাদেশ পুলিশ’র ডিআইজি পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে।

বদলীকৃত কর্মকর্তাগণ হলেন– বাংলাদেশ পুলিশে একাডেমী সারদা, রাজশাহীর উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আবদুল্লাহেল বাকী পিপিএম, এনডিসি কে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, ঢাকা, চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম কে উপ-পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা, রাজশাহী, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদ বিপিএম, পিপিএম-সেবা কে উপ-পুলিশ মহাপরিদর্শক সিআইডি, ঢাকা ও সিএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাহবুবুর রহমান বিপিএম-সেবা, পিপিএম-সেবা কে উপ-পুলিশ মহাপরিদর্শক শিল্পাঞ্চল পুলিশ ইউনিট, ঢাকা হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।

এছাড়াও পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) কে উপ-পুলিশ মহাপরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, সিআইডি’র উপ-পুলিশ মহাপরিদর্শক ইমতিয়াজ আহমেদ পিপিএম-সেবা কে অতিরিক্ত মহাপরিচালক র‌্যাব এবং ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর পিপিএম-সেবা কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।
আজ (সোমবার) ৩১ আগস্ট, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলী/পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net